ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধুর বাবা খুন!
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুর বাবাকে হত্যা করলেন বন্ধু। এ ঘটনায় বন্ধু ইলফাজ হোসেন গুরুতর আহত হয়েছে।
নিহত শহিদুল ইসলাম (৪৫) দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
শনিবার (৩১ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে ইলফাজ তার বন্ধুদের সাথে মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলছিলো। খেলার এক পর্যায়ে মতবিরোধ হলে সুজন নিজ বাড়ী থেকে ধারালো ছুরি দিয়ে ইলফাজকে আঘাত করার চেষ্টা করলে তাঁর পিতা শহিদুল ছুটে এসে ছেলেকে বাঁচাতে আসে। এ সময় সুজনের হাতে থাকা ছুরি শহিদুলের বুকে ঢুকে দেয় একসাথে ইলফাজও রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস শহীদুল ইসলামকে মৃত ঘোষনা করেন ।
দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল বার্তা বাজারকে জানান , ইলফাজের বন্ধুরা তার পিতার নাম বিকৃত করে উচ্চারণ করায় এ বিরোধ সৃষ্টি হয় যা খুনের ঘটনা ঘটে। ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে বিরোধের বিষয়টি যাচাই করা হচ্ছে। সুজন ও তার বড়ভাই শামীমকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
চুয়াডাঙ্গা/বার্তা বাজার/এসবি