টাঙ্গাইলে জুলাই মাসেই করোনায় আক্রান্ত ৫ হাজার ৯৮০ জন
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় শনিবার (৩১ জুলাই) নতুন করে ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত জেলায় মোট ১৩ হাজার ৭২৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গত বছরের (৮ এপ্রিল) থেকে শনিবার (৩১ জুলাই) পর্যন্ত ১৫ মাস ২৩ দিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭২৪ জন। এর মধ্যে জুলাই মাসেই আক্রান্ত ৫ হাজার ৯৮০ জন। গত ১৪ মাস ২২ দিনে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৪৪ জন। মোট আক্রান্তের মধ্যে ৪৩.৫৭ ভাগ জুলাই মাসে।
করোনা ভাইরাসের পরীক্ষার জন্য টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, এখন পর্যন্ত টাঙ্গাইল জেলায় ১৩ হাজার ৭২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫১৭ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছে ২৮৪৬৭ জন। করোনা ডেডিকেটেড হাসপাতালে (ট্রমা সেন্টার, টাঙ্গাইল) চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬০ জন। কুমুদিনী হাসপাতাল ভর্তি রয়েছে ১৮ জন।
এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৩ জন। এর মধ্যে মধুপুরে ১৪, সখিপুরে ১০,কালিহাতীতে ৩, ঘাটাইলে ৩, নাগরপুরে ১, গোপালপুরে ১ ও ধনবাড়ীতে ১ জন রয়েছে।
উল্লেখ্য, গত বছরের (৮ এপ্রিল) জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। জেলায় গত বছরের এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১ জন, জুন মাসে ৪৪৭ জন, জুলাই মাসে ১০২৬ জন, আগস্ট মাসে ৯৬৪, সেপ্টেম্বর মাসে ৫২৯, অক্টোবর মাসে ১৫২, নভেম্বর মাসে ২০৫, ডিসেম্বরে ২১৮, চলতি বছরের জানুয়ারিতে ১৩৪, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত ২৭১ জন, এপ্রিল পর্যন্ত ৫৭৬ জন, মে পর্যন্ত ৩২৯ জন, জুন পর্যন্ত ২৭৪১ জন, এখন (৩১ জুলাই) পর্যন্ত ৫৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিক আবারও করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।