মানিকগঞ্জের সিংগাইরে গ্রাম্য সালিশি বৈঠকে কামাল হোসেন(৩৫) নামের এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ ওঠেছে স্থানীয় প্রভাবশালী মাদবর আসলাম হোসেন গংদের বিরুদ্ধে। এঘটনায় মাদবরসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ ।
শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা এলাকা গোলড়া গ্রামে সূর্য মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক মো.কামাল হোসেন(৩৫) ওই এলাকার মো.সিরাজ মিয়ার মেয়ের জামাই। এ ঘটনায় কামালের স্ত্রী সিপা বেগম বাদি হয়ে থানায় অভিযোগ দিলে শনিবার সকাল ১১ টার দিকে মাদবরসহ ৩ জনকে আটক করেন।
আটককৃতরা হলো- একই এলাকার মৃত.গফুর মিয়ার ছেলে আসলাম হোসেন(৫৫), আসলাম হোসেনের ছেলে সখি(২৫) ও হৃদয়(২২)।
আহত কামালের স্ত্রী সিপা বেগম জানান-আমার ভাতিজির সাথে আমাদের একটু ভুল বুঝাবুঝির ঘটনায় শুক্রবার রাত ৮ টার দিকে পাশেই সুর্য মিয়ার বাড়িতে সালিশি বৈঠক বসে। দু-পক্ষের কথা শুনার পর মিমাংশার আগ মুহুর্তে স্থানীয় প্রভাবশালী আসলাম হোসেন গংরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে আমার স্বামী কামাল হোসেনকে বেধরক মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
মিলন মাহমুদ /বার্তা বাজার/এসবি