সারা দেশে বাস চলাচলের সিদ্ধান্ত

দেশে চলমান কঠোর বিধিনিষিধের মধ্যে আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকল শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে বাস ও লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

আজ (শনিবার) রাত থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সারা দেশে লঞ্চ ও বাস চলাচল করবে।

শিল্পকারখানা খোলার খবরে আজ ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। পোশাক শ্রমিকরা ছোট ছোট যানে করে দুই-তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যের দিকে ছুটছেন। অনেকেই পায়ে হেঁটে ঢাকায় ফিরছেন।

এমন পরিস্থিতিতে এবার সকল শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে লঞ্চ ও বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর