সারা দেশে লঞ্চ চালুর সিদ্ধান্ত

দেশে চলমান কঠোর বিধিনিষিধের মধ্যে আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকল শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ (শনিবার) রাত থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল করবে।

শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শিল্পকারখানা খোলার খবরে আজ ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। পোশাক শ্রমিকরা ছোট ছোট যানে করে দুই-তিনগুণ ভাড়া দিয়ে গন্তব্যের দিকে ছুটছেন। অনেকেই পায়ে হেঁটে ঢাকায় ফিরছেন।

এমন পরিস্থিতিতে এবার সকল শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিল বিআইডব্লিউটিএ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর