সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোঃ ইমরান নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গতকাল (শুক্রবার) রাত ১১টায় বন্দর নগরীর ডবলমুরিং মডেল থানার হাজী কাচ্চি ঘর থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, হোটেলে বিরিয়ানি না থাকায় উত্তেজিত হয়ে যান মোঃ ইমরান। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। পরে হোটেলের লোকজন তাকে শান্ত করতে এগিয়ে এলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও এক হাজার টাকা দাবি করেন। অন্যথায় ‘লাইভে’ গিয়ে হোটেলের সুনাম ক্ষুন্ন করার হুমকি দেন তিনি।

বিষয়টি নগরীর ডবলমুরিং মডেল থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে মোঃ ইমরানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মোঃ ইমরান ও তার বাবা আব্দুর রহমান বাবুলের বিরুদ্ধে ২টি করে এবং মা শারমিন প্রকাশ শামীমার বিরুদ্ধে ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর