গাইবান্ধায় ইয়াবা ও বিদেশি রিভলবারসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদেশি রিভলবার ও মাদকসহ রেজাউল ইসলাম (৩৪) নামে এক কুখ্যাত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা। এ খবর নিশ্চিত করেছেন গাইবান্ধা র‌্যাব-১৩ কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব।

তিনি জানান, র‌্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ভাগদড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই গ্রামের মৃত শাহেব মিয়ার ছেলে আব্দুল খালেকের বাসা থেকে চিহ্নিত একাধিক মাদক মামলার আসামি রেজাউল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

এসময় তার কাছে থেকে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, ১’শ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব কর্মকর্তা বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় অস্ত্র এবং মাদক আইনে পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

আটক রেজাউল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেরচুনা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

সুমন মিয়া/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর