করোনায় ঢাকায় ৬৭ ও চট্টগ্রামে ৫৫ জনের মৃত্যু

করোনাভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬৭ জন ও চট্টগ্রামে ৫৫ জন মারা গেছেন। দেশে করোনায় মোট মারা গেছেন ২০ হাজার ৬৮৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় খুলনায় ২৭ জন, রাজশাহীতে ২২ জন, ময়মনসিংহে ১৬ জন, রংপুরে ১৬ জন, বরিশালে ১০ জন ও সিলেট বিভাগে ৯ জন মারা গেছেন।

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বয়সভিত্তিক পরিসংখ্যানে বলা হয়, শূন্য থেকে দশ বছরের মধ্যে ১ জন, বিশোর্ধ্ব ৬ জন, ত্রিশোর্ধ্ব ১৭ জন, চল্লিশোর্ধ্ব ৩৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৩৭ জন, ষাটোর্ধ্ব ৬৬ জন, সত্তোরোর্ধ্ব ৩৩ জন, আশি বছরের বেশি বয়সী ১৫ জন, নব্বই বছরের বেশি বয়সী ৪ জন এবং ১০০ বছরের বেশি বয়সী ২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ হাজার ৩৩৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জনের।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর