মোঃ মিজানুর রহমান (এনামুল),পটুয়াখালী প্রতিনিধিঃ বরগুনায় স্ত্রীর সামনে স্বামী শাহ নেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভাজন সাইমুন (২২) নামে এক যুবককে আটক করেছে বরগুনা ও পটুয়াখালী সদর থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের গালর্স স্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। তাকে বর্তমানে পটুয়াখালী সদর থানার হাজতে রাখা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মান্নানের ছোট মেয়ে মিথিলা ফারজানার জামাতা সাইমুন। তবে ভিপি মান্নান সাইমুনকে মেয়ে জামাতা হিসেবে স্বীকার করেন না। বরগুনার হাজার বিঘা এলাকার বাসিন্দা কাওসার মিয়ার ছেলে সাইমুন।
আমতলী থানার অফিসার ইনচার্জ ওসি আবুল বাসার জানান, রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার ৬ নম্বর আসামী রাব্বি আকন (১৯)। রাব্বিকে গ্রেফতার করতে সাইমুনকে আটক করা হয়েছে। রাব্বির বন্ধু সাইমুন। দীর্ঘ বছর আগে রাব্বির ন্যাশনাল আইডি কার্ড ব্যবহার করে সাইমুনের স্ত্রী মিথিলাকে একটি সীম কিনে দেয়। সেই সিম ব্যবহার করায় সন্দেহ ভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান জানান, জিজ্ঞাসা বাদ করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বরগুনা পুলিশ হেফাযতে রয়েছে। অন্য আসামিকে গ্রেফতার করার জন্য তাকে আটক করা হয়েছে।