সিএনজি-নসিমনের মুখোমুখি সংঘর্ষে মা ও ২ মেয়েসহ নিহত ৪

পাবনা- নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে সিএনজি চালিত অটোরিক্সার সাথে ইঞ্জিনচালিত নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে বিলবিস বেগম(২৬), তার মেয়ে সিনথিয়া(০৬) ও আয়শা(দেড় মাস) এবং সিএনজি চালক নিহত হয়েছেন।

শনিবার(৩১ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় আরো ৩ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, আমিনপুর থানা ও সুজানগর উপজেলার আহমেদ গ্রামের সবুজ হোসেনের স্ত্রী বিলকিস, মেয়ে সিনথিয়া ও আয়শা। নিহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে বিলকিস বেগম মেয়েদের নিয়ে সুজানগরের বাপের বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিক্সায় আহমেদপুর শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। তারা পাবনা-নগরবাড়ি মহাসড়কের দ্বাড়িয়াপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত নসিমন গাড়ি সিএনজি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুটি শিশু বাচ্চা ও সিএনজির চালক মারা যান। গুরুতর আহত মা বিলকিস বেগমকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এসময় সিএনজির আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর