‘কাল ফ্যাটকারি খোলা, না গিলি চাকরি থাকবিন না’
ফ্যাটকারি খোলা না গিলি চাকরি থাকবিন না। তাই যে ভাবেই হোক ভাড়া যতোই লাগুক ঢাকায় জাতি হবি এভাবেই কথা গুলো বলছিলেন কুষ্টিয়া কুমারখালীর গার্মেন্টস কর্মী শাহনাজ বেগম। ঢাকা রাজবাড়ী মহাসড়ক দিয়ে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েন ফিরছেন তারা। নেই কোন স্বাস্থ্যবিধির বালাই।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঈদ পরবর্তী সময়ে শিল্প কলকারখানা বন্ধ ঘোষণা করেছিলো সরকার। কিন্তু রোববার (১ আগষ্ট) থেকে শিল্প কলকারখানা খোলার ঘোষণা শুনতেই কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ।
অন্যদিকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ছোট ছোট অবৈধ যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের।
করিম হোসেন নামের আরেক গার্মেন্টস কর্মীর সাথে কথা হলে তিনি বলেন, গার্মেন্টস খোলা সেটা কোনো সমস্যা না কিন্তু যে কয় টাকা ছিলো তা গাড়ি ভাড়া দিতেই শেষ। ঢাকায় গিয়ে বাজার সদাই করে খাবো কিভাবে। আমরা তো মানুষ। এর থেকে সরকার আমাদের বিষ খাইয়ে মেরে ফেলুক।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি