নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে প্রাণ হারালো মোহাম্মদ আলী মুন্না (৩২) নামের এক যুবক।
শনিবার (৩১ জুলাই) ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ধামইরহাট ঘুকসী ব্রীজের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার হাটনগর এলাকার পিতা মৃত ইউনুস আলীর ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরী করেন। আর চাকুররি সুবাদে তার স্ত্রী সন্তান শ্যালকের বাড়ি উপজেলার চকমহেশ গ্রামে মাঝে মাঝে থাকতেন। ঈদের ছুটি কাটিয়ে গত শুক্রবার নিজের স্ত্রী ও সন্তানের থেকে বিদায় নিতে মোহাম্মদ আলী শ্যালকের বাড়িতে বেড়াতে যান। পরদিন সকাল ১০টায় শ্যালকের মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি হাটনগরে যাবার পথে ওই ব্রীজের সহিত ধাক্কা লাগিয়ে গুরতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিশ করেছেন নিহতের শ্যালক উপজেলা ছাত্রলীগ কর্মী মো. ফারুক হোসেন।
রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি