শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি: মাঠ থেকে ছাগলের জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে এক গৃহবধু বজ্রপাতে মারা গেছেন। শনিবার বিকাল সোয়া ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধুর নাম বৈষ্টমী সরকার (৩২)। তিনি খেজুরডাঙা গ্রামের অনিমেষ সরকারের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে বৈষ্টমী সরকার আরকে মাধ্যমিক বিদ্যালয়ের পাশের মাঠ থেকে ছাগলের জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ইটভাটার পাশে বজ্রপাতে তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন