কারখানা খোলার খবরে দৌলতদিয়া ঘাটে জনস্রোত!

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান কঠোর বিধি নিষেধের মধ্যে আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ খবরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় বেড়েছে।

কঠোর বিধিনিষেধে ঘাটে লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ থাকায় গত এক মাস ধরে ফেরিই হচ্ছে যাত্রীদের পারাপারের একমাত্র ভরসা।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মত। তবে ফেরি পারাপারের সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না যাত্রীরা। অনেক যাত্রীর মুখেই নেই মাস্ক।

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মাহেন্দ্রা, মোটরসাইকেল, অটোরিকশায় করে ঘাটে আসছেন তারা।

মাগুরা থেকে আসা গার্মেন্টস শ্রমীক সুমন মিয়া জানান, আগামীকাল থেকে গার্মেন্টস সহ কল-কারখানা খুলছে। এ জন্য ভোগান্তি সত্বেও ঢাকায় যাচ্ছি। দূরপাল্লার বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে আসতে হচ্ছে । একইসঙ্গে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে আটটি ফেরি চলাচল করছে। তবে ঘাটে পারের অপেক্ষায় কোনো গাড়ীর সিরিয়াল নেই।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর