আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন আইনমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক এমপি।
শনিবার (৩১ জুলাই ) সকাল ১০ টার সময় কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এমপির পক্ষ থেকে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সিভিল সার্জন ডাঃ মোঃ একরাম উল্লার হাতে এই অক্সিজেন সিলিন্ডার গুলো তুলে দেন।
এ বিষয়ে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানায়, করোনায় মানুষ এখন বিপর্যস্ত। সবচেয়ে কঠিন সময় পার করছে সাধারণ মানুষ। এলাকার মানুষের অক্সিজেন চাহিদা মিটাতে মাননীয় মন্ত্রী দুইটি করে পৌরসভা ও ৫ ইউনিয়নে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন।
এ সময় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা ডা: রাসেদুল, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আরএমও ডাঃ শ্যামল ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভুইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু প্রমুখ।
হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসবি