করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষিধের মধ্যেই আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে পোশাক কারখানাসহ (গার্মেন্টস) রফতানিমুখী শিল্প-কারখানা খুলছে।
শিল্পকারখানা খোলার খবরে শনিবার (৩১ জুলাই) ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দূরপাল্লার যানবাহন বন্ধ থাকায় চাকরি হারানোর ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট যানবাহনে চড়ে, কিংবা পায়ে হেঁটে কর্মস্থলে ছুটছে তারা।
পোশাক শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ ১ আগস্ট তাদের উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে বৃষ্টি ও লকডাউন উপেক্ষা করে যে যেভাবে পারছে কর্মস্থলের দিকে ছুটছে।
মাকছেদুর রহমান নামের একজন পোশাক শ্রমিক বলেন, আমি কোনাবাড়ীর একটি গার্মেন্টসে কাজ করি। অফিসের ইনচার্জ ফোন করে বলছে, ১ তারিখ থেকে গার্মেন্টস খোলা। তাই মাইক্রোবাসে তিনগুণ ভাড়া দিয়ে এসেছি। মাঝখানে অনেকটা হেঁটেছি।
শফিউল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, কোনো গণপরিবহন না পেয়ে বিপাকে পড়েছি। আগামীকাল কাজে যোগ না দিলে চাকরি হারাতে হবে। প্রয়োজনে পায়ে হেঁটে ঢাকায় যাবো।
বার্তা বাজার/নব