ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকসহ ১ মাদক ব্যবসায়ী আটক। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে ৪৬ কেজি গাঁজা ও ট্রাকসহ মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন নেত্রকোনার কোনাপাড়া এলাকার ইরাজ আলীর ছেলে এবাদুল মিয়া (২১)।
শনিবার (৩১ জুলাই) দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আটককৃত আসামীর কাছ থেকে ৪৬ কেজি গাঁজা, ০১ টি ট্রাক, মাদক বিক্রয়ের নগদ ১৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তা বাজার/টি