নওগাঁর ধামইরহাটে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর বিরুদ্ধে ধামইরহাট নামের বানান ভুলসহ সেঁতুর নির্মাণ কাল ও ইতিহাস ঐতিহ্য বহণকারী খুকশি (ঘুকশি খাল) খালের নাম পরিবর্তনের মতো গুরুত্বর ভুল করে সাইনবোর্ড লাগানোর অভিযোগ উঠেছে। সওজের এমন ভুলে ভরা সাইনবোর্ডে সাধারণ মানুষদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পুর্ব বাজারে ইতিহাস ঐতিহ্য বহনকারী খুকশি (ঘুকশি বিল) খালের উপরে সড়ক ও জনপথ বিভাগ রাজশাহীর তত্বাবধানে নির্মাতা ঠিকাদার ক্যাপিটেল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিঃ মালোপাড়া রাজশাহী ১২০ ফুট দৈর্ঘ্য একটি সেতু নির্মাণ করেন। মোট নির্মাণ ব্যায় ২৬ লক্ষ ৩০ হাজার টাকা। এটি নির্মাণ করা হয়েছে ফেব্রুয়ারি ১৯৮২ মে ১৯৮৩।
কিন্তু সেতুটির নামফলকে বিস্তারিত আঁকারে ওই তথ্য গুলো দেওয়া থাকলেও গত প্রায় ১ থেকে দেড় মাস আগে ধামইরহাট সেতুর পুর্ব ও পশ্চিম পাশে সড়ক বিভাগ, নওগাঁ তত্বাবধানে নতুন করে লাগানো সাইনবোর্ডে খুকশি (ঘুকশি বিল) খালের নামের পরিবর্তে খালের নাম দেওয়া হয়েছে ধামুইরহাট খাল।
নির্মাণকাল ফেব্রুয়ারি ১৯৮২ মে ১৯৮৩ এর পরিবর্তে দেওয়া হয়েছে ২০১২। সেখানে ধামইরহাটের বানান ভুল করে লেখা হয়েছে ধামুইরহাট।
সেতুর দুই পাশের নতুন সাইনবোর্ডে এমন গুরুত্বর ভুল তথ্য থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনগণ ও পথচারী। দ্রুত সাইনবোর্ড গুলো অপসারণ ও সংশোধন করে সঠিক তথ্য ও নাম ব্যবহারের দাবি জানিয়েছেন এলাাকার সচেতন মহল।
উপজেলা নির্বাহী কর্মকতা গনপতি রায় বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমরা সড়ক ও জনপথ বিভাগকে বিষয়টি ইতি পূর্বে অবগত করেছি। আশা করছি বিষয়ুট দ্রুত সমাধান হবে।
এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, এটা আসলে আমাদের অনাকাঙ্খিত ভুল হয়েছে। সাইনবোর্ড গুলো মে-জুন মাসের দিকে লাগানো হয়েছিল। আমরা এগুলো সংশোধনের জন্য অনেক আগেই উদ্যোগ নিয়েছি কিন্তু করোনার কারণে একটু দেরি হয়ে গেছে।
রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি