দেশের অন্যান্য জেলার মতো করে কুমিল্লায়ও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। সংক্রমণ ও মৃত্যুতে চট্টগ্রাম জেলার পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা। গত ৭ দিনে ১২১ জনের মৃত্যু হয়েছে।
তাছাড়াও এক সপ্তাহে জেলায় শনাক্ত হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি। শনাক্তের হার ৪০ থেকে ৫২ শতাংশের মধ্যে। এ অবস্থায় সাধারণ মানুষ শঙ্কিত হলেও জেলার সিভিল সার্জন মনে করেন, নমুনা পরীক্ষা বাড়ায় শনাক্তের হার বাড়ছে।
কুমিল্লায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিক্যাল কলেজে শয্যা না থাকায় বারান্দা ও মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চাহিদার তুলনায় লোকবল ও সেবা সামগ্রী কম থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম।
২৪ থেকে ৩০ শে জুলাই এই সাত দিনে জেলায় করোনায় মারা গেছেন ১২১ জন। আর শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬শ’ ৭১ জন। দিনে শনাক্তের হার ৪০ থেকে ৫২ শতাংশ পর্যন্ত উঠেছে। এঅবস্থায় জনমনে বিরাজ করছে আতঙ্ক।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘জেলার মানুষ সচেতন হওয়ায় সামান্য উপসর্গ থাকলেই করোনা পরীক্ষা করাচ্ছেন। তাই বেড়েছে শনাক্তের হার।’
দায়সারা বক্তব্য না দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কর্যকরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন কুমিল্লাবাসী।
বার্তাবাজার/পি