গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে সর্বোচ্চ সংখ্যা ২২২ জনের করোনা পজেটিভ হয়েছে। এরমধ্যে মারা গেছে ৪ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৬৯ জন আর মোট মারা গেছে ৭৫ জন। আক্রান্তের মধ্যে সদরে ৩ হাজার ২০৭ জন, রায়পুরে ৬১০ জন, রামগতি ৩৫৮ জন, রামগঞ্জে ৮৮৭ জন, আর কমলনগরে ৪০২ জন আক্রান্ত।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করেছে ৬৮২ জনের। একদিনে নমুননা সংগ্রহ হয়েছে ২৯১ জনের। জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৩ হাজার ৯৯৯ জনের।গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ জন। এনিয়ে মোট হাসপাতালে ভর্তি আছে ৪৫ জন। তবে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১ হাজার ৭৩৭ জন। অন্যদিকে আশার বানী হলো গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ১৯ জন। আর মোট সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৬১২ জন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারাগেছেন ৪ জন। এনিয়ে মোট মারাগেছে ৭৫ জন।
এছাড়াও করোনা উপসর্গ নিয়ে অসুস্থ্য আছে অনেকে। প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। সে হিসেবে মোট কোয়ারেন্টাইনে আছে ৫২ হাজার ৫৭৪ জন। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনে গেছে ১ হাজার ১৭৯ জন। এদের মধ্যে কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৪২ হাজার ৯৩১ জনের। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৯ হাজার ৬৪৩ জন।
এসব রোগীদের চিকিৎসা দিতে সদর হাসপাতালে ৩টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। রয়েছে সেন্ট্রাল অক্সিজেন লাইন। হাই ফ্লো নোজাল ক্যানোলা আছে ৫টি। লক্ষ্মীপুরে দুটি প্রতিষ্ঠানের টিকা দেয়া হচ্ছে। প্রথম ধাপে এষ্টোজেনিকা টিকা গ্রহন করেছে প্রথম ডোজ ৫৫ হাজার ৫২৫ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহন করেছে ৩৬ হাজার ৬৩ জন। অন্যদিকে দ্বিতীয় ধাপের সাইনোফার্ম টিকা গ্রহন করেছে প্রথম ডোজ ১৯ হাজার ৪৪৫ জন।
জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার বার্তাবাজারকে বলেন, লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত ব্যক্তিদের কোন অবহেলা করা হচ্ছেনা। যথাযথভাবে সকলকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে সর্বদা চিকিৎসকরাও প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বর্তমান মহামারি কভিড-১৯ এর প্রাদুর্ভাব সর্বত্রে ছড়িয়ে পড়েছে। জনসাধারণকে আরো সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি এবং সরকার দেয়া নির্দেশনা মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজারের ব্যবহার নিশ্চিত করার আহবান জানান এই কর্মকর্তা।
শাকের মোহামম্দ রাসেল/বার্তাবাজার/পি