আনোয়ারায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামের মফজল আহমদের নতুন বাড়ীতে শুক্রবার(৩০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো লোকমান উদ্দিনের মেয়ে তাসনিয়া তাবাস্সুম (৫) ও তাঁর ভাগ্নি কাইবা (৩)।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার সময় দুই শিশুকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন পরিবারের লোকজন। পরে ঘরের পাশে পুকুর থেকে দুজনকে তুলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নিহত শিশু তাসনিয়ার বাবা ও কাইবার মামা লোকমান উদ্দিন বলেন, ৩ দিন আগে আমি বিদেশ থেকে আসি। এসেই আমার মেয়ে ও ভাগ্নিকে হারালাম।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর