করোনা ও ডেঙ্গু বিস্তাররোধে বিভিন্ন মসজিদে গিয়ে মানুষদের সচেতন করছে পুলিশ (ভিডিওসহ)

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে করোনা মোকাবেলা এবং ডেঙ্গু বিস্তাররোধে সাধারণ লোকজনের সচেতনতায় মসজিদে মসজিদে গিয়ে জুম্মার নামাজে আগত মুসল্লিদের উদ্দেশ্যে নানা দিক তুলে ধরেন ।

শুক্রবার ( ৩০ জুলাই) পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে ডেঙ্গু বিস্তাররোধে করণীয় ও করোনার সচেতনতার বিষয়ে নানা দিক তুলে ধরেন পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, ও পাকুন্দিয়া বাজার মসজিদে ওসি (তদন্ত) নাহিদ হাসান সুমন এবং প্রতিটি বিট পুলিশিং এলাকার মসজিদে বিট পুলিশের ইনচার্জ মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে ডেঙ্গু বিস্তাররোধ এবং করোনার সচেতনতার বিষয়ে নানা দিক তুলে ধরেন।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, আসসালামু আলাইকুম, সারাবিশ্বের ন্যায়ে বাংলাদেশেও করোনার থাবায় আক্রান্ত। মৃত্যুর মিছিল দিন দিন বেড়েই চলছে। গতকালও ২৪৩ জন লোক করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ হাজারের বেশি তারপরও আমরা সচেতন হচ্ছি না পথে-ঘাটে বাজারে যেন লোক কমছেই না চায়ের আড্ডা দিন দিন বেড়েই চলছে।

তাই আপনাদেরকে বলবো বিনা কারণে কেহ চায়ের দোকানে আড্ডা দিবেন না। মৃত্যুর ঝুঁকি বাড়াবেন না তাই সবাইকে বলব প্লিজ অনুগ্রহপূর্বক ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রয়োজনে ঘর থেকে বাহির হলে অবশ্যই মাক্স ব্যবহার করুন। একে অপরের কাছে আসা থেকে বিরত থাকুন, যথাসম্ভব ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করুন।

যার যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবার গ্রহণ করুন। যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভিড় এড়িয়ে চলুন, বাংলাদেশে করোনা দুর্যোগ এর মাঝেও দেখা দিয়েছে ডেঙ্গুর জ্বরের প্রাদুর্ভাব ।

আমাদের পাকুন্দিয়াতে ও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে, তাই মশা নিধনের পাশাপাশি আমাদের বাড়িতে প্রত্যেকেই মশারি টানিয়ে ঘুমানোর ব্যবস্থা করিব, বাড়ির আশপাশে এমন জায়গা যেখানে পানি জমে থাকে, এই জায়গা গুলো পরিষ্কার করতে হবে। যেন ডেঙ্গু মশা বিস্তার না করতে পারে এবং আপনি নিজে সচেতন হবেন, আপনার আশপাশের লোকজনকে সচেতন করবেন।

করোনার পাশাপাশি ডেঙ্গুজ্বরের সিমটম দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। আর এখন বর্ষা মৌসুম তাই নৌপথে যেন কারো বাড়িতে চুরি ডাকাতি না হয়। নদী এলাকার মানুষ যারা তাদের একটু সচেতন হতে হবে, যেন চুরি ডাকাতির হাত থেকে রক্ষা পেতে পারেন এবং এই বর্ষার মৌসুমে পানিবাহিত রোগ দেখা দেয়, এই পানিবাহিত রোগ এবং বর্ষা মৌসুমে সাপের একটা উপদ্রব থাকে এইগুলোর হাত থেকে আপনার আমার সকলকে রক্ষা করতে হবে। একটু সচেতন হোন, সবাই মিলে সচেতন হলে আমরা করোনা এবং ডেঙ্গু কে মোকাবেলা করতে সক্ষম হব। আপনারা সকলেই থাকবেন সুস্থ থাকবেন। এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

হুমায়ুন কবির/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর