হেলেনার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে দুদক

সম্প্রতি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অর্থ পাচারে অভিযোগ থাকলে তা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে অর্থ পাচারের কোনো অভিযোগ থাকলে সেটা তদন্ত করবে দুদক।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়।

এরপর রাত ২টা থেকে রাত ৪টা পর্যন্ত মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব।

উল্লেখ্য, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর