রাজবাড়ীতে অস্ত্র গুলিসহ গ্রেফতার ২

রাজবাড়ীতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার মিলপাড়া এলাকার তোফাজ্জেল শেখের ছেলে মো. ফজলু শেখ (৪৩) ও রাজবাড়ী গোয়ালন্দের ক্যানেল ঘাট নুর মণ্ডলপাড়ার মৃত আলী শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ (৩৫) ।

শুক্রবার (৩০ জুলাই) ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ( ২৯ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের মহনপুর বাজার এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিনসহ ফজলু শেখ(৪৩)কে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী ডিবির একই টিম গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানাল ঘাট এলাকার মডেল স্কুলের পাশ থেকে জাহাঙ্গীর শেখ(৩৫) কে ১টি এল জি ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক পৃথক থানায় মামলা হয়েছে।

ডিবি (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান,গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাজবাড়ী জেলা সহ আশে-পাশের জেলায় আগ্নেয়াস্ত্রের ব্যবহারসহ চাঁদাবাজি, ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর