দেশে আসছে অক্সফোর্ডের আরও ১৩ লাখ করোনা টিকা

আগামীকাল শনিবার (৩১ জুলাই) ও বুধবার (৪ আগস্ট) অক্সফোর্ডের আরও ১৩ লাখ ডোজ করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের টিকা ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ কথা বলেন।

তিনি বলেন, দুটি চালানে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ১৩ লাখ ডোজ করোনা টিকা আসবে। এর মধ্যে শনিবার আসবে প্রথম চালান ও বুধবার দেশে পৌঁছাবে দ্বিতীয় চালান।

প্রায় ১৪ লাখের বেশি মানুষ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকার প্রথম ডোজ নিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছে। নতুন করে এই ১৩ লাখ টিকা আসলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর