হাসপাতালে খালি নেই বেড, অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কা

দেশে করোনাভাইরাস পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ যেভাবে বাড়ছে সেভাবে চলতে থাকলে অবস্থা খুবই খারাপ হবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা এ বি এম খুরশীদ আলম।

শুক্রবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংক্রমণ যেভাবে বাড়ছে সেটা সামাল দেওয়া সম্ভব নয়। হাসপাতালে বেড খালি নেই। রোগীর সংখ্যা বাড়লে জায়গা দেবো কোথায়? সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি কঠিন হবে। অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই।

এ কারণে আগামী ৫ আগস্টের পর লকডাউন আরও ১০ দিন বাড়াতে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকার কারণে সরকারের কাছে চলমান লকডাউন বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি সরকার।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর