শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল আরও ১ মাস

করোনার সংক্রমণ রোধে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসার চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার। সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরও বাড়লো।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ী ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কঠোর লকডাউন কার্যকর, সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারি ও অভিভাবকদের স্বাস্থ্যঝুঁকি ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে করোনা রোগী শনাক্তের পর গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় বৃদ্ধি করা হয় ছুটির মেয়াদ। তবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর