কঠোর বিধিনিষেধে স্বাস্থ্যবিধি অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৫টি মামলায় ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনব্যাপী উপজেলার মির্জাপুর, আমতলী , সাতগাঁও, বুধন্তী ও তদ্সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলনা করে ১৫টি মামলায় ১৫ জনকে ৭ হাজার ৭ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা।
অভিযানে সময় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. রাসেল আহমেদ/বার্তা বাজার/টি