শুরুতেই আফগান শিবিরে পাক হানা, নেই ৩

ব্যাট করতে নেমেই পাক আক্রমনের শিকার হলো আফগান শিবির। ২৭ রানের মাথায় পরপর দুই উইকেট হারিয়ে বেকায়দায় আছ আফগানরা। আউট হন গুলবাদিন নাইব ও হাসমত উল্লাহ শাহিদী।

আফগানিস্তান বিশ্বকাপে এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে, পাকিস্তান সেমিফাইনালে ওঠার জন্য রীতিমতো কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব।

আজ শনিবার লর্ডসে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হয় এ দু’দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান।

দু্ই উইকেটই তুলে নেন শাহিন আফ্রিদি। ১৫ রান করে ফিরলেন গুলবাদিন নাইব ও শূন্য রানে শাহিদী।

সেমিফাইনালে ওঠার জন্য আজ পাকিস্তানকে আফগানদের বিপক্ষে জিততেই হবে। কারণ পাকিস্তানের সঙ্গে একই পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। উপরন্তু রান রেটেও পাকদের চেয়ে বহুগুণে এগিয়ে আছে টাইগাররা। তাই আজকের ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় বাংলাদেশকে টপকানোর আপ্রাণ চেষ্টা চালাবে সরফরাজরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর