করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় আজ সপ্তম দিনে রাজধানীতে ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, লকডাউনের সপ্তম দিন বৃহস্পতিবার বিনা কারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইফতেখারুল ইসলাম বলেন, বিধিনিষেধ অমান্য করায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৩১টি যানবাহনকে মোট ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
বিধিনিষেধের প্রথম সাতদিন অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ঢাকায় মোট ৩ হাজার ৬২৪ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
লকডাউনের প্রথম দিন শুক্রবার ঢাকায় গ্রেফতার হয়েছিল ৪০৩ জন। এর পরের পাঁচদিন যথাক্রমে ৩৮৩ জন, ৫৮৭ জন, ৫৬৬ জন, ৫৫৫ জন ও ৫৬২ জন গ্রেফতার হন। আর আজ গ্রেফতার হয়েছেন ৫৬৮ জন।
বার্তা বাজার/নব