‘ইভ্যালির অবস্থান শক্ত হয়েছে, আগামী সপ্তাহ থেকে কার্যক্রম শুরু করব’

ইভ্যালির অবস্থান শক্ত হয়েছে, আগামী সপ্তাহ থেকে আবারো কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল। বৃহস্পতিবার (২৯ জুলাই) ইভ্যালি অফর, হেল্প অ্যান্ড রিভিউ নামক ফেসবুক গ্রুপে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে মোহাম্মদ রাসেল লিখেন, ‌‘আমাদের কিছু ব্যাংক অ্যাকাউন্ট এখন অপারেশনাল। ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা কার্যক্রম শুরু করব। যাদের রিফান্ড পেন্ডিং, দয়া করে আমাদের কনফারমেশন কল এর জন্য একটু অপেক্ষা করবেন। আপনাদের সাপোর্ট এ ইভ্যালির আজ শক্ত অবস্থান হয়েছে।

তিনি আরও লিখেন, আর কিছুটা সময় চেয়ে নিচ্ছি। একটি অর্ডার ও রিফান্ড পেন্ডিং থাকবে না। আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ সব স্বাভাবিক (অস্বাভাবিক ভালো) ভাবে রান করবে। পাশে থাকুন।’

এর আগে, মঙ্গলবার (২৭ জুলাই) ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ কর‌তে যাচ্ছে শিল্পগ্রুপ যমুনা। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে গ্রুপটি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর