সুদের টাকা নিয়ে সংঘর্ষে আহত ৬
গাজীপুরের টঙ্গীতে সুদের টাকাকে নিয়ে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৭ নং ব্লকে এঘটনা ঘটে।
আহতরা হলেন জামাল মিয়ার স্ত্রী ফুলবানু বেগম (৩৫), ফুলবানুর ছেলে হিরা মিয়া(১৮), মেয়ে আমেনা আক্তার(২৪), খালাতো বোন সকিনা (২৫), স্মৃতি আক্তার (১৫) কিরনী বেগম (৩৪)। সকলেই এরশাদ নগর এলাকার ৭নং ব্লকের বাসিন্দা।
এ ঘটনায় হিরা মিয়া (১৮)কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎ মিশ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলছিলো। পূর্ব শত্রুতার জেরেই এই হতাহতের ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরিফ চৌধুরী/ বার্তা বাজার/টি