টাঙ্গাইলে করোনার টিকা রেজিষ্ট্রেশন প্রতারক চক্রের সদস্য আটক

টাঙ্গাইলে কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিষ্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সাব্বির হোসেন রুবেল (৩১) একজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কমান্ডার এএসপি এরশাদুর রহমান।

আটকৃত সাব্বির হোসেন রুবেল সদর উপজেলার নগরজলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

এরশাদুর রহমান জানান, চলমান মহামারী কোভিড-১৯ করোনা টিকা নেওয়ার রেজিষ্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে সাব্বির হোসেন রুবেল প্রত্যেক ব্যক্তির নিকট থেকে প্রতারণা করে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নগর জালফৈ এলাকার আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর