দুপুরের আগেই করোনায় ১৬৫ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরের আগেই দেশের বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জন মারা গেছেন। বগুড়ায় গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

খুলনার চার হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মারা গেছেন। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় একদিনে আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় চাঁদপুরে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় পাঁচজন, সাতক্ষীরায় ছয়জন, ঝিনাইদহে পাঁচজন, চুয়াডাঙ্গায় আটজনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগের মধ্যে রংপুরে তিনজন, কুড়িগ্রামে একজন, দিনাজপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে তিনজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে তিনজন, ফরিদপুরে সাতজন, কিশোরগঞ্জে পাঁচজন ও বরিশালে ১২ জন মারা গেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর