করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষিধের মধ্যেই শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সচিবালয় মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, বিকেএমইএ, বিটিএমএ, ঢাকা চেম্বারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বলছে, সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত তৈরি পোশাক কারখানা বন্ধ থাকবে। তবে যেসব শ্রমিক ঢাকায় আছেন, তাদের নিয়ে শিল্প প্রতিষ্ঠান চালাতে চান তারা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিল্প প্রতিষ্ঠান খুলে দিতে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা শিগগিরই প্রধানমন্ত্রীকে জানানো হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বার্তা বাজার/নব