শিক্ষক ও শিক্ষার্থীদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দেখাতে সরকারি নির্দেশনা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দেশের সঠিক ইতিহাস নিয়ে শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। দেশের সব শিক্ষক ও ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু ও দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি দেখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

বুধবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এই নির্দেশনা জারি করেন।

এতে বলা হয়, ‘সিনেবাজ লিমিটেডে’র ওয়েবসাইট (www.cinebaz.com) ও অ্যাপস (http://cutt.ly/7mHvCaq) থেকে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’চলচ্চিত্রটি বিনামূল্যে দেশের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীর দেখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। আদেশে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালককে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ইতোমধ্যে বিনামূল্যে সিনেবাজ ওটিটি প্লাটফর্মে স্ট্রিমিং করেছে। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি সিনেবাজ ওটিটি প্লাটফর্মে বিনামূল্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে এবং প্রতিষ্ঠান খোলার পর সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থা করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারী ওই প্রজ্ঞাপনে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর