নাটোরের সিংড়ায় বস্তা (ব্যাশা) ব্রীজের পাশে নাটোর গামী ট্রাকে পিষ্ট হয়ে আজাহার আলী (৭০) নামে ভ্যান চালক নিহত হয়েছে। সে উপজেলার কলম গ্রামের আকবর আলীর পুত্র।
বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল সাড়ে ৯ টায় নাটের-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বগুড়া থেকে ভুট্টা বোঝাই ট্রাক যার নং যশোর-ট ১১-৩১২৮। ট্রাকটি নাটোর যাবার পথে সিংড়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের নিকটে পৌছলে জলার বাতা যাবার সময় ভ্যানটি আরেক ভ্যান ওভারটেক করার সময় মুখোমুখি ট্রাকে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক মারা যান।
ট্রাক ডাইভার ও হেলপার আটক রয়েছে। ট্রাক ডাইভার লিটন (৩০) পিতাঃ আঃ হালিম এবং হেলপার পিয়াস ( ৩৮) পিতাঃ ইউনুস আলী। উভয়ে যশোর জেলার কোতেয়ালী থানার নুরপুর গ্রামের বাসিন্দা।
রবিন খান/বার্তাবাজার/পি