প্রাণঘাতী করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ২১ জেলায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২২ জন। এদের মধ্যে চট্টগ্রামে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১ হাজার ৩১৫ জন।
চট্টগ্রাম জেলায় শনাক্তের হার প্রায় ৩৭ দশমিক ৪১ শতাংশ। কুমিল্লায় মারা গেছেন আরো ৫ জন। খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনার চারটি হাসপাতালে ১৬, কুষ্টিয়ায় ১১ এবং সাতক্ষীরায় ৬ জন রয়েছেন।
এদিকে, রাজশাহী বিভাগে একদিনে মারা গেছেন আরো ১৯ জন। এদের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৫, নাটোরের ৫, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার একজন করে মারা গেছেন। বরিশাল বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ২৬ জন মারা গেছেন।
এদের মধ্যে বরিশালের ১১, ভোলার ৬, ঝালকাঠির ৩, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুরের ৬ জন রয়েছেন।
ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ময়মনসিংহের ১১, শেরপুরের ৩ এবং নেত্রকোনার ২ জন রয়েছেন। এছাড়া করোনা ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ৩ জন মারা গেছেন।
বার্তাবাজার/পি