দেশে মহামারি করোনা রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৭ম দিন আজ। সকাল থেকেই রাজধানীতে ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ছে। প্রয়োজনের তাগিদেই রাস্তায় বের হচ্ছে মানুষ। তাই অনেকটাই শিথিল হয়ে পড়েছে সরকার ঘোষিত কঠোর লকডাউন।
সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় চাকরি টিকিয়ে রাখতে বিধিনিধেষের মধ্যেও চাকরিজীবীদের বের হতে হচ্ছে। ব্যাংকসহ সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারাই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছেন।
রিকশায় করেও অফিস করতে হচ্ছে জরুরি সেবায় নিয়োজিতদের। টিকাগ্রহীতার পাশাপাশি সড়কে চলাচল করছেন রোগীরা। অকারণ বাইরে আসা ঠেকানো তৎপর রয়েছে পুলিশ।
বৃহস্পতিবার(২৯ জুলাই) সকাল থেকেই রাজধানী ঢাকায় দেখা যায় ব্যক্তিগত গাড়ির চলাচল। চেকপোস্টগুলোতেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। গাড়ির কাগজপত্র ও উপযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হলে দেয়া হচ্ছে মামলা। ব্যাংকসহ জরুরি সেবাখাতে নিয়োজিত অনেক প্রতিষ্ঠান খোলা থাকায় চাকরি বাঁচাতে কর্মস্থলে ছুটছেন অনেকেই। কিন্তু, অনেক প্রতিষ্ঠানের নিজস্ব গাড়ির ব্যবস্থা না থাকায় তারা পড়েছেন ভোগান্তিতে। হেঁটে কিংবা রিকশায় অফিসে যাচ্ছেন তারা।
বার্তাবাজার/পি