হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মন্নান (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। এ ঘটনায় মোঃ আফছার (৪৫) নামে অপর এক ব্যাক্তিকে মুমূর্ষ অবস্থায় নোয়াখালী জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার নলছিরা টু জাহাজমারা প্রধান সড়কের মূলা মার্কেট সংলগ্ন রাস্তায় গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান (৪০) উপজেলার ১নং হরণী ইউনিয়নের কাজির টেক গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। আহত মো. আফছার (৪৫) একই ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

জানা যায়, আব্দুল মান্নান ও আফছার মার্কেনন্টাইল ২ নামে একটি মালবাহী জাহাজে কাজ করে। জাহাজটি হাতিয়ার নলচিরা ঘাটে নোঙ্গর করলে তারা দুইজন মোটর সাইকেল যোগে জাহাজের জন্য বাজার করতে স্থানীয় ওছখালী বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। যাত্রা পথে মোটর সাইকেলটি মুলা মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটর সাইকেল আরোহী ২জন গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জিল্লুর রহমান রাসেল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর