প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৪ জন, পাবনার ৫ জন, নাটোরের ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়ার একজন করে এবং কুষ্টিয়ার দুজন করে মারা গেছেন।
মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ, ১০ জন উপসর্গ নিয়ে এবং দুজন করোনা নেগেটিভ হবার পর মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২জন। এনিয়ে ৫১৩বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪১৫ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪২৯টি নমুনা পরীক্ষায় ১২৪জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ১৮৭ নমুনায় ৩৬ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ১৯ দশমিক ২৫ শতাংশ।
বার্তাবাজার/পি