আজান ও ইসলামী সংগীতে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসাবে পুরষ্কৃত মেহেনূর মিনহা

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার একঝাঁক স্বপ্নবাজ তরুনদের গড়ে তোলা সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষে ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়া’র যাত্রা শুরু হয়। তারই ধারাবাহিকতায় মাসব্যাপী অনলাইনে আজান, নাশিদ ও ইসলামি সংগীতের আয়োজন করে।

লকডাউনের কারনে সীমিত পরিসরে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরষ্কার। বিকেলে পৌরসদরের নামা বাজার এলাকার নূরজাহান ফার্মেসীর স্বত্যাধিকারী মোনায়েম এর সহযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শিক্ষক ও সমাজকর্মী এম.এস আল -মামুন।

প্রতিযোগীতার বিশেষ আকর্ষণ ছিল চরফরাদী ইউনিয়ন,হিজলীয়া গ্রামের মাত্র আড়াই বছর বয়সী শিশু মেহনূর মিনহার ইসলামী সংগীত পর্বে অংশগ্রহণ।

তাই গ্রুপটির দায়িত্বশীলরা অন্যান্য বিজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসাবে তাকে বিশেষ সম্মাননা পুরষ্কার প্রদান করে।

ছোট্ট শিশুটি ‘হাসবি রাব্বি জাল্লাল্লাহ,,,, ইসলামী সংগীতের কিছু অংশ গেয়েছিলো।

তার বাবা-মা তাদের মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর