ব্রাহ্মণবাড়িয়ায় সুইটস বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরে অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি ও ভোক্তা অধিকার আইন ও সরকারি স্বাস্থবিধি আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ওকে সুইটস এন্ড বেকারিকে ৪ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৮ জুলাই) রাতে শহরে টি.এ.রোডে জেলা প্রশাসকে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য এই জরিমান প্রদান করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য জানান, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন ও সরকারি স্বাস্থবিধি আইন অমান্য করে দোকান খোলা রাখা দায়ে ওকে সুইটস এন্ড বেকারিকে ৪ হাজার টাকা জরিমান করা হয়েছে এবং অস্বাস্থ্য পরিবেশে খাবার তৈরি করার বিভিন্ন উপকরণ ধ্বংস করা হয়।

লকডাউনে এই কার্যক্রম অব্যাহত বলে তিনি জানান। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর