চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে চাঁদা দাবি; যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩ (ভিডিওসহ)

রাজধানীর মিরপুরের বৃদ্ধাশ্রম চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার চাঁদা না দেয়ায় ষ্টাফদের মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে এজাহারনামীয় ওই তিনজনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা রহমত উল্লাহ।

আটককৃত আসামিরা হলেন, মিরপুরের দক্ষিণ পাইক পাড়ার মৃত ফজলুল হকের ছেলে মো.রাহাত গাজী (৪০) তাপস (৩৫),লেদু মিয়ার ছেলে বিপুল (২২)।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

এর আগে গত ২৬ জুলাই স্থানীয় সাবেক এবং বহিস্কৃত যুবলীগ নেতা রাহাদ গাজী চাইল্ড এন্ড এইজ কেয়ারে গেটে এসে ঘুমের ওষুধ দাবি করে।

এ সময় ওষুধ না দেয়ায় কর্মচারীর উপর চড়াও হয়ে তাকে মারধর শুরু করে রাহাদ গাজী। পরবর্তীতে প্রতিষ্ঠান মালিক সামনে আসলে মালিকের কাছেও ঔষুধসহ ৪ লাখ টাকা চাঁদা দাবী করেন। তিনিও দিতে রাজি না হওয়ায় রাহাত খান তার দলবল নিয়ে হামলা চালায়।

মামলার কপি। ছবি: বার্তা বাজার

এ ঘটনায় রাহাদ গাজীকে প্রধান আসামী করে মোট ২৫ জনের নামে মিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন…

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর