চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে ৫০ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে বদলি করা হয়েছে। ৩০ জুলায়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান ব্যর্থ হলে ৩১ জুলাই থেকে বর্তমান কর্মস্থল তাৎক্ষনিক অবমুক্ত হিসেবে বিবেচিত হবে।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চমেক হাসপাতালের ১৫৬ জন চিকিৎসককে বদলির আদেশ দিলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। তবে সেই তালিকা থেকে ৫০ জনকে পুনরায় নতুন ভাবে বদলির আদেশ দেয়া হয়।
বদলির আদেশ পাওয়া চিকিৎসকদের মধ্যে চমেক’র সহকারী অধ্যাপক (মেডিসিন) ডা. হাবিব হাসান, ডা. মাহমুদুর রহমান চৌধুরী, ডা. আয়েশা বেগম (পেডিয়াট্রিক) ও তৌহিদুর রহমানকে (ডার্মাটোলজি) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।
ডা. উম্মে কুলসুমকে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. সুপ্রিয়া দাশ ও ডা. ইসমত সুলতানাকে কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. একরামুল আজম ও ডা. মাহমুদ শাহ আবরারকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে।
ডা. মো. জাবেদ মিন আমিন ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. মো. শফিউল হায়দার চৌধুরী ফেনী জেলা সদর হাসপাতালে, ডা. মো. আবু কাউছার ও ডা. চিন্ময় বড়ুয়াকে ফেনীর দাগনভূঁইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ডা. কাজী শামিনাহ উম্মে সালমা ও ডা. সত্যজিৎ মল্লিক, ডা. হিরন্ময় দত্ত চাঁদপুর জেনারেল হাসপাতালে, ডা. মাকসুদুল করিম ও ডা. মো. শাহীনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, ডা. রাজীব বিশ্বাস ও ডা. অপরূপ কান্তি দাশকে নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়াম কোভিড ডেডিকেটেড হাসপাতালে।
ডা. মো. আবদুর রহিম, ডা. মো. আমানুল হক, ডা. আবুল কালাম মো. মহিউদ্দিন ও ডা. মোস্তফা নূর মহসিন, ডা. রাকেশ কুমার দাশ, ডা. মো. আব্দুস সালাম চৌধুরী, ডা. মো. আবু হানিফ চৌধুরী, ডা. আবুল হাসান মু. শহীদুল্লাহ, ডা. এন এম মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. সীমান্ত ওয়াদ্দাদারকে কুমিল্লা জেনারেল হাসপাতালে। ডা. মো. মাসউদুর রহমান খান ও ডা. মো. হোসেন সাদাত পাটোয়ারিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে।
ডা. কাজল কান্তি দাশ ও ডা. মো. এমরান হোসেনকে বান্দরবান সদর হাসপাতালে, ডা. মো. মঈন উদ্দিন চৌধুরী ও ডা. মো. খোরশেদুল আলমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে, ডা. মো. রফিক উদ্দিন, ডা. পলাশ চন্দ্র বণিক ও ডা. সাখাওয়াত আহম্মদ নাছির ও ডা. রুমেলা রেজাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে।
ডা. বৈশাখী ভৌমিক, ডা. হাফছা হাছিনা, ডা. পারভীন আকতার, ডা. সুস্মিতা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ডা. শাম্মী আকতার, ডা. মিত্রা দত্তকে বিআইটিআইডিতে।
ডা. মুনতাহিনা মাহমুদা ও ডা. বনানী বড়ুয়াকে রাউজানের সুলতানপুরের ৩১ শয্যার হাসপাতালে এবং ডা. উম্মে তাসলিমা জাহান ও ডা. দেবযানী বড়ুয়াকে ফটিকছড়ির বিবিরহাট ২০ শয্যার হাসপাতালে বদলি করা হয়েছে।
খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/টি