পাবনায় যৌন উত্তেজক ওষুধ কারখানা সিলগালা, ২ লাখ টাকা জরিমানা

পাবনা শহরের শালগাড়িয়া পি. এন. রোড় মাছুম বাজার কসমিকো ইউনানি ল্যাবরেটরিসজ লিমিটেড অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ তৈরির উপকরণ জব্দ করা হয়।

এ সময় ভোক্তা অধিকার আইনে দুই লাখ টাকা জরিমান করা হয়।

ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ তৈরি করে আসছিলেন। এসব অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও ঔষধ পাবনা শহর সহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাজারজাত করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম বুধবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে ভোক্তা অধিকার অইনে এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, ঔষধ এবং এসব তৈরির উপকরণ জব্দ এবং কারখানা মালিক হাকিম মোছাঃ মমতাজ পারভিন কে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়।

এ সময় পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা জেলা ভোক্তা অধিকার সহ-পরিচালক আব্দুল সালাম উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘জেলা পুলিশের উদ্যোগে শহরকে সব ধরনের মাদক, অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর