সিরাজগঞ্জে আরও ২’শ টন তরল অক্সিজেন খালাস
সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারি ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন পৌঁছেছে। বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেনটি এসে পৌছে।
আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড’র আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।
‘অক্সিজেন এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে সড়কপথে ঢাকায় নেওয়া হচ্ছে। তিনি জানান, করোনা মোকাবেলায় দেশের হাসপাতালগুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
এর আগে গত রোববার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে প্রথম বারের মতো ২০০টন অক্সিজেন আনে লিন্ডে বাংলাদেশ।
এম এ মালেক/বার্তা বাজার/টি