লালমনিরহাটে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লালমনিরহাটে কর্মহীন অসহায় কিছু পরিবারকে স্বেচ্ছাসেবী সংগঠন “মজার ইস্কুল” এর সহযোগিতায় খাদ্য সহযোগিতা করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “নক্ষত্র পরিবার”।

বুধবার(২৮ জুলাই) দুপুরে লালমনিরহাট পৌরসভার মাস্টার পাড়া নওগাজী মাজারে কর্মহীন অসহায় পরিবারগুলোকে এসব সহযোগিতা করা হয়।খাদ্য সহযোগিতার মধ্যে ছিলো চাল,ডাল,তেল,আলু,মরিচ,পেয়ার,হলুদ,লবন,সাবান।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রদীপ কুমার আচার্য্য,প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস।

“মজার ইস্কুল” সংগঠন এর সমন্বয়ক শাকিল মৃধা বলেন,গণমাধ্যমে দুলাল নামের এক ব্যক্তিকে নিয়ে একটি সংবাদ দেখি।সেটা দেখার পরে খুবই খারাপ লাগে।পরবর্তীতে সংগঠনের সকলের সাথে কথা বলে দুলাল এবং তার প্রতিবেশী কয়েকজনকে সহযোগিতা করার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নক্ষত্র পরিবার’ এর প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস কে কিছু অর্থ পাঠাই।তারপর সেই সংগঠন সহযোগিতা করেন।

“নক্ষত্র পরিবার” এর প্রচার সম্পাদক মেহেদী হাসান উৎস বলেন,মজার স্কুল সংগঠন থেকে উনারা আমাদের সাথে যোগাযোগ করেন।পরবর্তীতে তাদের সহযোগিতায় আমরা সেখানকার কিছু পরিবারকে খাদ্য সামগ্রী দেই।

প্রদীপ কুমার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর