মাছ ধরে বাড়ী ফেরা হলো না স্বামী-স্ত্রীর

সকালে মাছ ধরতে যান স্বামী-স্ত্রীর। মাছ ধরার শেষে বাড়ী ফেরার পথে আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। বুধবার (২৮ জুলাই) সকালে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাস ষ্ট্যান্ডের উত্তর পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন, উপজেলার বানিয়াজান ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের হেলাল উদ্দিন (৪৫) ও তার স্ত্রী সুন্দরী বেগম (৪০)। এ হৃদয় বিদারক ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুন্দরী বেগম তাদের বাড়ীর পাশে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ী ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বামী-স্ত্রীকে জামালপুরগামী আকিজ গ্রুপের কোমল পানিয় ভর্তি একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১১-১২৬২) তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।

ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যান উদ্ধার করে ধনবাড়ী থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসান সিকদার/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর