করোনা আক্রান্ত হয়ে আগের দিন রাত নয়টায় মৃত্যুবরণ করেন পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০), পরদিন সকালে মারা গেলেন ছেলে মো. আলমগীর (৩৫)। চট্টগ্রামের বোয়ালখালীর চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পিতা-পুত্র দুইজনই করোনা আক্রান্ত ছিলেন বলে জানান তাদের স্বজন তানভীর হাসান।
তিনি বলেন, গত ২২ জুলাই মামাতো ভাই মো. আলমগীরকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ভর্তি করা হয় মামা আবু সৈয়দ চৌধুরীকে। হাসপাতালে ভর্তির ৪ দিন পর গতকাল (২৭ জুলাই) রাত নয়টায় মারা যান তিনি।
বুধবার (২৮ জুলাই) দুপুর দাফন সম্পন্ন করার আগেই খবর আসে জেনারেল হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় মারা গেছেন মামাতো ভাই আলমগীরও।
সুমন শাহ/বার্তা বাজার/টি